এরআগে রবিবার সকালে সৌরভ নিখোঁজ হয়। সারাদিন তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। সৌরভ ওই গ্রামের বাবু দাসের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সৌরভের লাশ বাড়ির পাশের নির্মানাধীন একটি ভবনের ছাদে পাওয়া গেছে। কি কারণে এবং কারা সৌরভকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সৌরভের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের সদস্যের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা বলেন,নতুন বছরে সৌরভকে স্কুলে ভর্তি করার কথা ছিল। শিশু হত্যার বিচার দাবি করেন তারা।
/এনএস/বিএ/