১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভা

উপকূল দিবসপটুয়াখালীতে ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের স্মরণে ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে প্রস্তাবিত ‘উপকূল দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পটুয়াখালীতে আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম।

দুপুরে পটুয়াখালী যুব উন্নয়ন অধিদফতরের জেলা কার্যালয়ের হলরুমে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক নুরে আলম আকতার।

এসময় আরও বক্তব্য রাখেন পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আতিকুর রহমান, সিনিয়র তথ্য কমকর্তা অনিমেষ কান্তি, সহকারী তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

উপকূল দিবস১বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন এবং উপকূলীয় জেলাগুলোর টেকসই উন্নয়ন ও সমন্বয় করার জন্য উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন ও ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।

এর আগে, সংগঠনটির উদ্যোগে বুধবার রাতে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১২৫ বছর স্মৃতিমঞ্চে ’৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫০তম বার্ষিকীতে প্রদীপ জ্বালিয়ে নিহতদের স্মরণ ও এক মিনিট সতর্ক সাইরেন বাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।