হাতিয়া গণহত্যা দিবস আজ

Ulipur Picture

আজ ১৩ ন‌ভেম্বর, হা‌তিয়া গণহত‌্যা দিবস। ১৯৭১ সা‌লের এই দি‌নে আ‌লোর ফোটার আ‌গেই কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রের হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, দাঁগারকুটি, হাতিয়া বকসি, রামখানা ও নয়াদাড়া গ্রামের ৬৯৭ জন নি‌রীহ মানুষ‌কে নি‌র্বিচা‌রে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে পাকিস্তানি বা‌হিনী। দখলদার বা‌হিনীর হত‌্যাযজ্ঞে নিহত সেই গ্রামবাসী‌দের স্মর‌ণে প্রতিবছর দিন‌টি পালন করা হয় পরম শ্রদ্ধায়।

‌দিন‌টি স্মর‌ণে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া অনন্তপুর বাজারে গণহত্যা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম।

এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য রেজাউল ইসলাম লিচু, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, হাতিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি শাইখুল ইসলাম নয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মো. সিরাজুল ইসলাম।