হেফাজতের সম্মেলন শুরু

হাটহাজারী মাদ্রাসাহেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) শুরু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেফাজতের সদর দফতর হিসেবে পরিচিতি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় এ সম্মেলন শুরু হয়েছে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, সম্মেলনে সভাপতিত্ব করছেন আহমদ শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দুপুর ২টার মধ্যে সম্মেলন সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। সম্মেলনে সারাদেশের ৩৭০ জন শীর্ষ কওমি আলেম উপস্থিত রয়েছেন। তারাই সম্মেলনে আহমদ শফীর উত্তরসূরি নির্ধারণ করবেন৷’

সম্মেলনে আগতরাপ্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে সংগঠনটির আমিরের পদটি শূন্য রয়েছে।