ব্রাহ্মণবাড়িয়ায় শিশু পার্কব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র পরিসরে তৈরি হলো একটি শিশু পার্ক। তিতাস নদীতীরবর্তী শিমরাইল কান্দি গ্রামে ১৫ শতাংশ খাস জমির ওপর এটি গড়ে উঠেছে। মুজিববর্ষে শিশু-কিশোরদের জন্য জেলা প্রশাসনের এই উপহার।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে শিশু পার্ক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান। তিনি জানান, আগামীতে আরও বড় পরিসরে এমন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শিশু পার্ক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খানপার্কটির বিভিন্ন রাইডার শিশুদের জন্য এখন উন্মুক্ত। উদ্বোধনের পরপরই সোনামনিরা এগুলোতে চড়ে আনন্দ উদযাপন করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় এটাই প্রথম কোনও শিশু পার্ক। অভিভাবকরা মনে করেন, শিশুদের মানসিক বিকাশে এটি ব্যাপক ভূমিকা রাখবে।