ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল করোনা আক্রান্ত

জয়নাল আবদীন ভিপিফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে রাশেদ ইকবাল বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (২১ নভেম্বর) রাতে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাশেদ ইকবাল জানান, রাজধানীর বাসা থেকে শুক্রবার সকালে জয়নাল আবদীনের নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় মৌখিকভাবে পরীক্ষার ফলাফল পজিটিভ জানানো হয়। এরপরই তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার কোনও উপসর্গ নেই। দুদিন আগে জ্বর ছিল। এখন সেটাও কমে গেছে।

তাদের পরিবারের অন্য সদস্যদের করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।