রড কাটতে গিয়ে প্রাণ হারাতে হলো

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া-(২৬) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতাকুড়া বড়বাড়ি জামে মসজিদে শাহিন মিয়া ইলেকট্রিক মেশিন দিয়ে রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।