নিহত সোহেল সৈয়দপুর কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন গোলাহাট কবরস্থানের পাশে পৌঁছালে এ ঘটনা ঘটে। জানা যায়, সোহেল মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জানান, অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।