প্রবল কুয়াশার কারণে নিকটবর্তী কোনও বস্তু দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেরি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচশ'র বেশি যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, এখনও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পদ্মার নদীপথ।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। পরে রাত পৌনে ১০টার দিকে তীব্রতা বেড়ে যায়। এতে নিকটতম বস্তুও দেখা সম্ভব ছিল না, যে কারণে রুটের সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি ফেরির মাস্টারদের বরাত দিয়ে জানান, কুয়াশার মাত্রা এত বেশি ছিল, যে দৃষ্টি সীমার কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না।