আট বছর বয়সের এক শিশুকে বলাৎকারের অভিযোগে যশোর শহরের ষষ্টীতলাপাড়া এলাকা থেকে কমল চন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন।
তিনি জানান, কমল চন্দ্র কর্মকার তাকে ফুসলিয়ে বাড়ির পেছনের গলিতে নিয়ে এই অপকর্ম করে। বলাৎকারের শিকার শিশুটির রক্তক্ষরণ হয়েছে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, 'শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।'