বাড়ি থেকে ইয়াবাসহ যুবক আটক

মানিকগঞ্জ



মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে ইয়াবাসহ ফরিদ মুহাম্মদ ওরফে সৈকত (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই অভিযান চালানো হয়।

অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'ওই যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।'

অধিদফতরের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা একটার দিকে নতুন বসতি গ্রামে ফরিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদকব্যবসার অভিযোগে ওই যুবককে আটক করা হয়।