ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজার থেকে ৮ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক মোতালেব হোসেন মহেশপুর পৌরসভার জামতলা এলাকার ফজর আলীর ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন ছিল। সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক হওয়ায় মোতালেবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।
এই ঘটনায় মহেশপুর থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।