স্কুলের দফতরিকে গাছে বেঁধে পেটানো যুবলীগ নেতা গ্রেফতার




শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুরদক্ষিণ সুনামগঞ্জে পাওনা টানা না পেয়ে ঋণের জামিনদার স্কুল দফতরিকে গাছে বেঁধে পেটানোর ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘প্রযুক্তির সহায়তা নিয়ে শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।’

দফতরিকে গাছে বেঁধে মারধর করছেন শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুরপ্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে গত ৬ ডিসেম্বর রবিবার জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মারপিট করে একই গ্রামের মনোয়ার আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহনুর মিয়া

মারপিটের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর মঙ্গলবার নির্যাতনের শিকার ওই দফতরি মো. তোফায়েল আহমদ বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি তোফায়েল আহমদ জামিনদার হিসাবে তার আপন চাচাতো ভাইয়ের জন্য টাকাগুলো নিয়েছিলেন।