বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)



বগুড়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ে একজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন, ৯ হাজার ১৭৪ জন। আর সুস্থ হয়েছেন আট হাজার ২৬৫ জন। মৃত্যুবরণ করেছেন ২১৪ জন।


ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দু’টি পিসিআর ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা আক্রান্ত হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করলেও সেখানে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৯৫ জন।