রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। এ নিবার্চনে চেয়ারম্যান পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থীরা হলেন জাসদ (রব) মফিজুর রহমান (মশাল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হোসেন (আনারস প্রতীক)।
১৬ টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ১৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৯৯৮ এবং মহিলা ভোটার দুই লাখ ২৩৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪৬টি।
উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদক ওমর ফারুক বাদশা ২৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।