জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষের সঞ্চালনায় সমাবেশে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের
উপ-পরিচালক আবু সাঈদ কাউছার রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান লাবু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ও দায়রা জজ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা দেশের সংবিধান লঙ্ঘন। এতে সকলের মতো বিচার বিভাগও উদ্বিগ্ন। একটি অপশক্তি ইসলাম ধর্মকে নিয়ে খেলছে। তারা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
সভাপতি জেলা প্রশাসক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে
দেওয়া অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা একত্রিত হয়েছি। এই অপশক্তি দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই নানা পাঁয়তারা করছে। এ সমাবেশ থেকে তাদের জন্য হুঁশিয়ারি জানানো হচ্ছে।