এ সময় তারা বকুল শেখ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন কারা।
এরআগে, শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অন্তত মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখ কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে শহরের অনন্ত মোড়ের সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে থাকতে পারে বলে জানান তিনি।