রাজীব কাপাসিয়ার সাফাইশ্রী এলাকার মৃত সুভাষ চন্দ্র ধরের ছেলে।
ওই যুবকের স্বজন আব্দুল হাদী টিপু জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাজীব ধর গত রাতে বাসায় ফেরেনি। রবিবার অজ্ঞাত একটি মরদেহের খবর পেয়ে সেটি রাজীব ধরের বলে শনাক্ত করা হয়।
ওসি জানান, দুপুরের দিকে স্থানীয় লোকজন সাফাইশ্রী দূর্গা মন্দিরের পাশে একটি কলাবাগানের ভেতর যুবকের মরদেহ পড়ে থাকার খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহালের পর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। উদ্ধার মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।