ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটসিলেট নগরীর মেন্দিবাগ এলাকার ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার লাশটি উদ্ধার করা হয়। যুবকের পেঠে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এসআই শহিদুল ইসলাম জানান, নতুন ব্রিজ সংলগ্ন মেন্দিবাগ এলাকার একটি ডোবায় যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের বয়স আনুমানিক ২০-২২ বছর। তার পেঠে আঘাতের চিহ্ন রয়েছে। পানিতে থাকায় লাশটির পচন ধরে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।