আমড়াখালী চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্য নায়েক শাহাজান জানান, আটক যুবক যশোর থেকে একটি লোকাল বাসে করে বেনাপোল ফিরছিলেন। বাসটি আমড়াখালী চেকপোস্টে আসলে নিয়মিত তল্লাশিকালে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে বাস থেকে নিচে নামিয়ে শরীর তল্লাশি করা হয়। এসময় তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা ২৪টি সোনার বার পাওয়া যায়। পরে বাকি বিল্লাহকে আটক করা হয়। জব্দ সোনার ওজন প্রায় দুই কেজি। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, জব্দ সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। আটক বাকিবিল্লাহকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।