টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

টেকনাফটেকনাফে সাগরপথে পাচারকালে ইয়াবার চালানসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এসময় নৌকা থেকে তিন লাখ ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম।

তিনি বলেন, সমুদ্রপথে মিায়ানমার থেকে সরাসরি ইয়াবা পাচারের খবরে টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের একটি দল সাবরাংয়ের জিরো পয়েন্ট এলাকা সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় একটি কাঠের নৌকা সমুদ্রতীরে ভিড়িয়ে পালিয়ে যায় পাচারকাররীরা। পরে নৌকায় তল্লাশি করে তিন লাখ ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা ইয়াবাসহ কাঠের নৌকা টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তানন্তর করা হয়।