গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. জামিল হোসেন (৩৮) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান (২৩)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।