ঘরে গাঁজার বস্তা, ইয়াবা ও অস্ত্র ফেলে পালালো মাদক ব্যবসায়ী

উদ্ধার করা অস্ত্র ও গুলি

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী উপ‌জেলার সীমান্তবর্তী এক‌টি বাড়িতে গাঁজার ব্যবসা চালাচ্ছিল ফজলে রহমান (৫২) নামে এক মাদক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় বিজিবি। এসময় এক‌টি দে‌শীয় পিস্তল ও চার রাউন্ড গু‌লিসহ বিপুল পরিমাণ গাঁজা ও ৪৩৪ পিস ইয়াবা উদ্ধার হলেও ফজলে পালিয় যায়। বুধবার (১৬ ডি‌সেম্বর) মধ‌্যরা‌তে বি‌জি‌বির এক‌টি দল অভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার সীমান্ত পিলার ৯৪৭/৫-এস হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামে ওই চোরাকারবারির বা‌ড়ি থে‌কে এসব অস্ত্র, গু‌লি ও মাদকদ্রব‌্য উদ্ধার ক‌রে।

বি‌জি‌বি ১৫ ব‌্যাটা‌লিয়‌ন, লালম‌নিরহাট ব‌্যাটা‌লিয়ন সদর থে‌কে পাঠা‌নো এক প্রেস রি‌লি‌জে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বি‌জি‌বি জানায়, অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯৪৭/৫-এস হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামে চিহ্নিত চোরাকারবারি ফজলে রহমানের বাড়িতে অস্ত্র গোলাবরুদ ও মাদকদ্রব্য মজুত রাখার খব‌রে বৃহস্প‌তিবার মধ‌্যরা‌তে ওই বা‌ড়ি‌তে অভিযান চালায় বি‌জি‌বি। । স্থানীয় ইউপি সদস‌্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাত ২ টার দি‌কে ওই বা‌ড়িতে তল্লা‌শি করে বা‌ড়ির টয়লেটের ছাদের ওপর থেকে বস্তায় ভ‌র্তি ৮ কে‌জি গাঁজা, ৪৩৪ পিচ ইয়াবা এবং ৪ রাউন্ড গু‌লিসহ এক‌টি দে‌শীয় পিস্তল উদ্ধার করা হয়। এসময় বি‌জি‌বির অভিযান টের পে‌য়ে অভিযুক্ত ফজ‌লে রহমান পা‌লি‌য়ে যায়।

বি‌জি‌বি জানায়, এ ঘটনায় ফজলে রহমানকে পলাতক দে‌খি‌য়ে নাগেশ্বরী থানায় এক‌টি মামলা করা হ‌য়ে‌ছে।