মিনা বেগম ও জিন্নাহ আলী টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বসবাস করেন। আহত জিন্নাহ আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, সকালে মোটরসাইকেলে করে জিন্নাহ আলী তার স্ত্রীকে নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মিনা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে জিন্নাহ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশটি এলেঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।