নির্মাণের ২৪ বছর পর ছাত্রী হোস্টেলের উদ্বোধন!

ছাত্রী হোস্টেলের উদ্বোধন



নির্মাণের ২৪ বছর পর উদ্বোধন হলো রাঙামাটি সরকারি কলেজের ৫৬ শয্যার ছাত্রী হোস্টেলটি। একইসঙ্গে কলেজে ৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম-এক্সামিনেশন ভবন উদ্বোধন এবং আরও একটি নতুন ৫ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠে ফলক উন্মোচন করা হয়।

হোস্টেল ও একাডেমিক ভবনের উদ্বোধন

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঈন উদ্দিন বলেন, ভবন সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কষ্ট হচ্ছিল। নতুন একাডেমি ভবন নির্মাণের মাধ্যমে সে সমস্যা সমাধান হলো। একইসঙ্গে দুর্গম এলাকা থেকে আসা ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানের জন্য পুরনো ছাত্রী হোস্টেলটি উদ্বোধন করায় এবং নতুন আরও একটি ১৩২ শয্যার ছাত্রী হোস্টেল নিমাণ কার্যক্রম শুরু হওয়ায় আবাসন সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

একাডেমিক ভবন

রাঙামাটি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম এক্সামিনেশন ভবন নির্মাণ শেষ করে এবং ৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ কাজ শুরু করেছে।