খাগড়াছড়ি পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন (বামে) আওয়ামী লীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও (ডানে) বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আজ রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুর ১ টার পর মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও বিএনপি সমর্থিত প্রার্থীর ইব্রাহিম খলিল মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জমা দিয়েছেন।

এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ জানান, মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন হওয়ায় প্রার্থীদের ভিড় রয়েছে। বিকেল ৫ টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

খাগড়াছড়ি পৌরসভার ৯ ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন।