এ সময় ভূমিমন্ত্রী বলেন, ‘ই-পর্চা, ল্যান্ড, ডিএলএসআর, মিনল্যান্ড এই চারটি ওয়েবসাইট বা জাতীয় তথ্য বাতায়নের সব জেলা বাতায়নের ওয়েবসাইট থেকে নাগরিকরা অনলাইনে এই সেবাটি গ্রহণ করতে পারছেন।’
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
ডিজিটাল রেকর্ড রুম কার্যক্রমের ভেন্ডর হিসেবে কারিগরি সহায়তা করেছে সফট বিডি লিমিটেড।