ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলে আটক

ট্রলারসহ আটক ১৬ জেলেবঙ্গপোসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আমিরুল হক বলেন, ‘মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় ফিশিং ট্রলারটি বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভেতরে মাছ ধরতে দেখে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ফিশিং ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ধাওয়া করে আটক করা হয়।’

আটক ট্রলার ও ১৬ জন জেলেকে মোংলা থানায় এবং মাছ মোংলা মৎস্য কর্মকর্তার কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।