কু‌ড়িগ্রা‌মে চালু হ‌লো ডি‌জিটাল রেকর্ড রুম

অনলাইনে কুড়িগ্রামে ডিজিটাল রেকর্ড রুম চালু করেন ভূমিমন্ত্রী। এসময় কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমি রেকর্ডের সুবিধার্থে কু‌ড়িগ্রাম জেলায় চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম। এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আবেদনসহ জমির খতিয়ানের সার্টিফায়েড কপি গ্রহণ করা যাবে। জেলা প্রশাসকের কার্যালয়সমূহের রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ডরুমে রূপান্তরিত করার সরকারি কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামসহ দেশের ২১ জেলায় এ ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয় থেকে ডিজিটাল রেকর্ড রুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম অনলাইনে উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, ‘ই-পর্চা, ল্যান্ড, ডিএলএসআর, মিনল্যান্ড এই চারটি ওয়েবসাইট বা জাতীয় তথ্য বাতায়নের সব জেলা বাতায়নের ওয়েবসাইট থেকে নাগরিকরা অনলাইনে এই সেবাটি গ্রহণ করতে পারছেন।’

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকসুদুর রহমান উপ‌স্থিত ছি‌লেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসন থে‌কে অনলাই‌নে যুক্ত ছি‌লেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানাসহ প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিজিটাল রেকর্ডরুম চালু হওয়ায় এখন থেকে সেবা গ্রহীতারা তাদের কাঙ্ক্ষিত সেবা সময়মতো পাবেন। 

ডিজিটাল রেকর্ড রুম কার্যক্রমের ভেন্ডর হিসেবে কারিগরি সহায়তা করেছে সফট বিডি লিমিটেড।