পুলিশে মাদকাসক্ত সদস্যের কোনও স্থান নেই: আইজিপি

2পুলিশ বাহিনীতে মাদকাসক্ত সদস্যের কোনও স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদ।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো-আরএমপি অ্যাপ উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সদস্যদের ডোপ টেস্ট করতে শুরু করেছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই।’

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।