এ বছর কুমিল্লা বোর্ডের ৬ জেলার ১ হাজার ৮শ’ ৩৯টি স্কুল থেকে ২ লাখ ৪১ হাজার ৫শ’ ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ২৩ হাজার ৪শ’ ৫৩ জন। বালক পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১শ’ ৬ জন। উত্তীর্ণ হয় ৯৫ হাজার ২শ’ ৫৯ জন। বালকদের পাসের হার ৯৩ দশমিক ২৯ ভাগ। বালকদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ হাজার ৮২ জন। বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪শ’ ৩৫ জন। উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১শ’ ৯৪ জন। পাসের হার ৯১দশমিক ৯৪ ভাগ। জিপিএ প্রাপ্তের সংখ্যা ১২ হাজার ৬ শত ৬৫ জন। বোর্ডের আওতাধীন ১ হাজার ৮শ’ ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪শ’ ৪৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।
কুমিল্লায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯.২৬ ভাগ
কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফলে গড় পাসের হার শতকরা ৯৯ দশমিক ২৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১শ’ ৬৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত বালকের সংখ্যা ৬ হাজার ৯শ’ ১ জন এবং বালিকার সংখ্যা ৯ হাজার ২শ’ ৬৭ জন। জেলায় সর্বোচ্চ শতভাগ পাস করেছে বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাসের হার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় পাসের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ। জেলার ৪ হাজার ৬শ’ ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার ৮শ’ ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯শ’ ৯৪জন উত্তীর্ণ হয়।
/আরএ/