গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ বিন ইয়ামিন ওরফে ইসলাম-ই জীবন (২২)। সে ঢাকার ভাটারার থানার খিলবাড়িরটেক এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার বিন ইয়ামিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-তে যোগ দেয়। সে অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নাশকতার পরিকল্পনা বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছিল।