বাবা ছিলেন কাউন্সিলর, ছেলে হলেন মেয়র

তাসকিন আহম্মেদ চিশতী বিএনপির  ধানের শীষ প্রতীক নিয়ে সাতক্ষীরা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। ভোট পেয়েছেন ১৬,৪৭০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ আজহার হোসেন পেয়েছেন ১২,৮৭৩ ভোট।

তাসকিন আহম্মেদ চিশতীর বাবা মৃত আবুল কাশেম ভ্যাদল ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর। আবুল কাশেম ভ্যাদল তিনবার সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।  এই পৌরসভার ইতিহাসে এবারই প্রথম কোনও কাউন্সিলরের সন্তান মেয়র নির্বাচিত হলেন।

তাসকিন আহম্মেদ চিশতী সাতক্ষীরা প্রেস ক্লাবের সহযোগী সদস্য। তিনি মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও কর্মরত।  

/এআর/এইচকে