সুনামগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুর্ব বাজার এলাকায় উপজেলার ছাত্রদলের চেয়ারম্যান আব্দুল মোতালিক গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার রফিক চৌধুরী সমর্থিত গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।  
দিনটি উপলক্ষে উভয় গ্রুপের নেতা-কর্মীরা মিছিল বের করলে হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে।  
সংঘর্ষে ছাত্রদল কর্মী জীবন (২৩) সরোয়ার (২৬) ফারুক (৩০)সহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/এসএম/