সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌর নির্বাচনে বিএনপির ভূমিকা ছিলো ইতিবাচক। পৌর নির্বাচনে কেউ হারেনি, জয়ী হয়েছে গণতন্ত্র। এবারের দলীয় প্রতীকে হওয়া পৌর নির্বাচনে সংঘাত, উত্তেজনা ও সংঘর্ষ অনেক কম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে ফেনীর মহিপালে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগ্রতি পরির্দশনকালে তিনি সাংবাদিকদের এসব একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে এই ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে তাই দুটি বড় দলের মুখোমুখি অবস্থানে আশঙ্কা ছিলো অনেক রক্তপাত ও সংঘাত হবে কিন্তু তা হয়নি।’
তিনি বলেন, গত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবারকার দলীয় নির্বাচন সংঘাত, উত্তেজনা ও সংঘর্ষ অনেক কম হয়েছে। পৌর নির্বাচনে বিএনপির ভূমিকা ছিলো ইতিবাচক। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে এমন ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সহকারী পুলিশ সুপার আমিরুল হক, সহকারী পুলিশ সুপার শাহরিয়ারসহ অনেকে।
/এসটি/