শার্শায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

যশোরের শার্শায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া লাগানো অবস্থায় বাবু নামে এক আসামি পালিয়ে গেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গ্রামবাসীরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ছোট ভাই ওয়ারেন্টের আসামি বাবুকে আটক করে হাতকড়া লাগিয়ে দেয়। পরে তাকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল সিকদার  জানান, বাবুকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
/আরএ/