হরতাল প্রত্যাহার করলেন আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকা আগামী রবিবারের (৩১ জানুয়ারি) হরতাল এবং ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নিয়েছেন বসুরহাট পৌরসভায় চতুর্থ বারের মতো নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার বসুরহাট রূপালী চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নোয়াখালীর অপরাজনীতি বন্ধ এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ কয়েকটি দাবিতে তিনি এ কর্মসূচি দিয়েছিলেন।  

সংবাদ সম্মেলনে মির্জা আবদুল কাদের বলেন, ‘আমি দলের হাইকমান্ডের বাইরে যেতে পারি না। হাইকমান্ডের নির্দেশে হরতাল এবং সংবাদ সম্মেলন প্রত্যাহার করা হয়েছে।’