সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতদের ঘটনাস্থলের পার্শ্ববর্তী ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাটিমি এলাকায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পের এলপি গ্যাস শেডে গ্যাস ভর্তি করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আরও ৩/৪টি সিলিন্ডার বিস্ফোরিত হলে গ্যাস শেডে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ছয়জন দগ্ধ হন।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ওমর ফারুক ভূঁইয়া জানান, গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে দুটি ও ফেনী থেকে তিনটিসহ ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
/এআর/এফএস/