অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কচুয়া, শাহরাস্তি ও চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ৩টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বাজার ব্যবসায়ী বারেকের পাটের গুদাম, মিজানের কাগজের গুদাম, হারেছের তুলার গোডাউন, সিরাজের পাটের গোডাউন, মালেক তালুকদারের কাঠের গোডাউন, আক্কাস উদ্দিনের পাটের গোডাউন ও রূপা প্লাস্টিক কারখানা আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুন জানান, তার গোডাউনে অনেক পাট ছিলো। এ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
/আরএ/