সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের এএসআই আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। আহতরা হলেন, শাহাবুদ্দিন (৬৫), তার স্ত্রী মালেকা খাতুন (৫০)ও মোমিনুর রহমানের (৪২)। বোমার আঘাতে শাহাবুদ্দিনের (৬৫) ডান পা উড়ে গেছে। আহত মালেকার জীবন সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এএসআই আশরাফ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় একজন নিহত ও মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/আরএ/