কাশিমপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারগাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুই বন্দি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন হলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি কক্সবাজারের মহেশখালি উপজেলার মো. জিন্নাত আলী ওরফে জিন্নত (৬৫)। আরেকজন চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫)।  

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নাত আলীকে প্রথমে কারা হাসাপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে  তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রায় পাঁচ মাস ধরে এ কারাগারে রয়েছেন। জিন্নাত একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। আদালতে তার মামলা বিচারাধীন রয়েছে। 

অন্যদিকে গফুর সোমবার বিকেলে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুনের মামলায় গ্রেফতারের পর ২০১২ সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন। তিনি স্ত্রী খুনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, তাদের দুইজনকেই মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। 

/এফএস/