বাল্যবিবাহ দেওয়ার দায়ে মেয়ের বাবা ও বরের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহ দেওয়ার দায়ে মেয়ের পিতা ও বরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন এরশাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বেগমপুর গ্রামের শরিফুল ইসলামের নাবা বালিকা কন্যা শরিফা খাতুনকে (১৩) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মহি উদ্দিনের সঙ্গে ৫ দিন আগে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিবাহ দেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন এরশাদ খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে মেয়ের পিতা শরিফুল ইসলামকে বেগমপুর তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের পিতা শরিফুল ইসলামকে ১৫ দিনের এবং বর মহি উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন এরশাদ  জানান, বাল্য বিয়ে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।

/আরএ/