নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে ছয় দিন পর মনির হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। একই ঘটনায় দগ্ধ আরও তিন জন সেখানে ভর্তি আছেন। এ তথ্য নিশ্চিত করেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা।
মনির হোসেন একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
বন্দর থানার ওসি জানান, চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মনির হোসেনের মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ আরও একজনের অবস্থা সংকটাপন্ন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ (শনিবার) বন্দরের পূর্ব নোয়াদ্দা এলাকার সোলাইমানের বাড়ির পানি সরবরাহের পাইপ লাইন গ্যাসের সাহায্যে পরিষ্কার করার সময় আগুন ধরে যায়। এ সময় বাড়ির মালিকসহ পাঁচ জন দগ্ধ হন।