নরসিংদীর পলাশ উপজেলার করতেতৈল গ্রামে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
অভিযুক্ত ধর্ষক প্রতিবেশী জয়মুদ্দিন (৪০)।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, মঙ্গলবার বিকালে প্রতিবেশি জয়মুদ্দিন কৌশলে শিশুটিকে স্নানঘরে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে সবাই জড়ো হতে শুরু করলে পালিয়ে যায় জয়মুদ্দিন। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।
ওসি বলেন, এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
/এইচকে/