ঝিনাইদহের কালীগঞ্জে আগুন লেগে পুড়ে গেছে প্রায় দুই বিঘা পানের বরজ। বুধবার দুপুরে উপজেলার বলরামপুর কাগমারি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চার কৃষকের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে বলরামপুর কাগমারি মাঠে পানের বরজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার কৃষক হলেন ইসারত, বিশ্বজিত, সবুর ও বুদ্ধিশ্বর।
ঘটনাস্থল পরিদর্শনে কালীগঞ্জ ইউএনওর সঙ্গে ছিলেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন।
/জেবি/এইচকে