তারেকের সম্পদের উৎস অনুসন্ধান করবে দুদক

তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুদকের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দুদকের উপপরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসটি/