হরতালে জামায়াতের ঝটিকা মিছিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দলের আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। তবে রাজধানীসহ সারা দেশের কিছু স্থানে ভোরে ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ ছিল হরতালের সক্রিয়তা। গ্রেফতার ও আইনশৃংখলাবাহিনীর বাধা এড়াতে দলীয় সিদ্ধান্তেই ঝটিকা কর্মসূচি পালন করেছে জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের প্রচারবিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে সকাল সাতটার মধ্যে রাজধানীতে কয়েকটি মিছিল করে থানা পর্যায়ের কমিটিগুলো। এর মধ্যে পল্টন থানা, পল্লবী থানা, রমনা থানা উল্লেখযোগ্য। ঢাকা মহানগর কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হলেও এর কোনও ছবি পাওয়া যায়নি।
জামায়াতের কয়েকজন কর্মী জানান, হরতালে পিকেটিং করতে মানা ছিল। এ কারণে কেবলমাত্র বিক্ষোভেই সীমাবদ্ধ ছিল হরতাল।
ঢাকার বাইরে দিনাজপুর, বগুড়া, চট্টগ্রাম, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জামায়াত। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গ্রেফতার বা আটকের কোনও তথ্য পাওয়া যায়নি।

 

/এসটিএস/এফএ/