সিংগাইর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ সাজাহান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮২৮ ভোট।  তৃতীয় অবস্থানে নৌকা প্রতীক নিয়ে আবু নাঈম মো. বাশার পেয়েছেন ৩ হাজার ৩৭৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসাইন খোরশেদ আলম ভূঁইয়া জয়কে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন। 
৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১৪১ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৩ জন।
প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
/আরএ/