সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত এ পরোয়ানা জারি করেন। সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বসে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এতে সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটের নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
/আরএ/