শুক্রবার সকালে আড়ানী স্টেশনের ৩০০ গজ পূর্বে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাঘা উপজেলার আড়ানী স্টেশন মাস্টার সদরুল ইসলাম এ তথ্য জানান।
নিহত আক্কাস আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের মৃত রব্বানির ছেলে।
আক্কাছ আলীর ছেলে ইয়ারুল ইসলাম জানান, বাড়িতে রাগারাগি করে বৃহস্পতিবার রাতে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর শুক্রবার সকালে বিভিন্ন ব্যক্তির কাছে মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে রাগারাগি করে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
বাঘা উপজেলার আড়ানী স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, আক্কাস আলী মরদেহ তার স্বজনরা নিয়ে গেছে।
বাগাতিপাড়া থানার সাব ইন্সপেক্টর ওসমান আলী বলেন,বিষয়টি তিনিও শুনেছেন। তবে ঘটনাটি বাঘা থানা এলাকায়।
/আরএ/